Skip to content

রোহিঙ্গা ইস্যুতে আইসিসিতে শুনানি ২০ জুন

স্টাফ রিপোর্টার ॥

চলমান রোহিঙ্গা সংকট ইস্যুতে আন্তর্জাতিক অপরাধী আদালতের (আইসিসি) অনুরোধে সাড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে মতামত জমা দিয়েছে বাংলাদেশ।

সোমবার (১১ জুন) নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল আইসিসির সদর দফতরে আদালতের রেজিস্ট্রার পিটার লুইসের কাছে এই অভিমত জমা দেন।

আগামী ২০ জুন আইসিসির প্রি-ট্রায়াল চেম্বারে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রুদ্ধদ্বার ওই শুনানিতে শুধু আইসিসির প্রসিকিউটর ফেতো বেনসুদা উপস্থিত থাকবেন।

এর আগে গত ৭ মে আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার রোহিঙ্গা ইস্যুতে বিচারের বিষয়ে অভিমত সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে ১১ জুনের মধ্যে প্রকাশ্যে বা গোপনে অভিমত জানানোর জন্য অনুরোধ জানান। সেই অনুরোধে সাড়া দিয়ে এই অভিমত জমা দেয়া হয়। আশা করা হচ্ছে, বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে আইসিসিতে বিচার প্রক্রিয়া সহজ হবে।

জানা গেছে, বাংলাদেশ আইসিসিতে শুধু অভিমত দিয়েছে। আদালত তথ্য-উপাত্ত চাইলে পরবর্তীতে তা দেয়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ রোম সনদে স্বাক্ষর করলেও মিয়ানমার এখনও ওই সনদে স্বাক্ষর করেনি। ফলে রোহিঙ্গাদের তাড়িয়ে দেয়ার বিষয়টি তদন্তের এখতিয়ার আইসিসির আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫