Skip to content

পদ্মপূরাণে মাদক ব্যবসায়ী বিপাশা কবির

বিনোদন ডেস্ক ॥

গেল মে মাসের শুরুর দিক থেকে রাজশাহীর পদ্মা নদীর চরে ‘পদ্মপূরাণ’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন রাশিদ পলাশ। এতে চম্পা ও শম্পা রেজা ছাড়া আরও অনেক জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন। ছবিটি নির্মাণ হচ্ছে পুণ্য ফিল্মস’র প্রযোজনায়।

নতুন খবর হল এই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিপাশা কবির। ছবিতে একজন মাদক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন তিনি। বেশ চ্যালেঞ্জিং আর ভিন্নধর্মী একটি চরিত্র হবে এটি, মনে করছেন বিপাশা।

তিনি এই ছবিতে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘আমি নিজেকে অভিনেত্রী ও নায়িকা হিসেবে তুলে ধরতে চাই। দর্শক আমাকে ‘‘আইটেম গার্ল’’ হিসেবে বেশ কিছু সিনেমাতে দেখেছে। কিন্ত আমি এখন চাই দর্শক আমাকে একজন অভিনেত্রী হিসেবে জানুক।’

চলচ্চিত্রটির নির্মাতা রাশিদ পলাশ জানান, ছবিটিতে রুনা চরিত্রে অভিনয় করবেন বিপাশা। তিনি বলেন, ‘দর্শক বিপাশাকে এখন পর্যন্ত যে ধরনের চরিত্রে দেখে অভ্যস্ত, এ ছবিটিতে তার থেকে ভিন্নতর চরিত্রে দেখবে। বিপাশার কমার্শিয়াল লুকটা ভাঙতে চাইছি। বর্ডারের মানুষজনের জীবন ফুটে উঠবে এই ছবিতে।’

পদ্মার তীরবর্তী অঞ্চলের মানুষের জীবন বদলে যাওয়ার গল্পই ছবির পর ছবি সাজিয়ে সেলুলয়েডে বুনতে শুরু করেছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রায়হান শশী। ইতোমধ্যে রাজশাহীতে পদ্মার তীরে এর ৫০ শতাংশ চিত্রধারণ সম্পন্ন হয়েছে।

নির্মাতা জানান, ঈদুল ফিতরের পর চলচ্চিত্রটির বাকি অংশের শুটিং শেষ করতে চান তিনি। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে এ বছরের শেষ নাগাদ এটি মুক্তি পাবে।

ছবিতে চিত্রনায়িকা চম্পা অভিনয় করছেন মাদক বিক্রেতার চরিত্রে, অন্যদিকে টিভি অভিনেত্রী শম্পা রেজাকে দেখা যাবে শিখণ্ডী সম্প্রদায়ের প্রধানের চরিত্রে। কায়েস চৌধুরী, শিমুল খানও ছবিতে অভিনয় করেছেন। কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কবর’র অভিনেত্রী সাদিয়া মাহি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫