Skip to content

সিএমএইচ’এ খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রস্তাব দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেলকোড অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়েছে সরকার। বিএনপি চাইলে খালেদা জিয়াকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হবে। সিএমএইচকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। কারণ সবচেয়ে সমৃদ্ধ হাসপাতাল এটি।

খালেদা জিয়ার চিকিৎসা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মঙ্গলবার (১২ জুন) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। ৩ সদস্যর একটি প্রতিনিধি দল সচিবালয়ে এসে এ সংক্রান্ত একটি চিঠি দেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

খালেদার চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

আবেদনে শামীম ইস্কানদার বলেন, ‘আমার বড় বোন নাজিমউদ্দীন রোডের কারাগারে বন্দি রয়েছেন। তিনি বিভিন্ন অসুখে ভুগছেন। কিন্তু কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। ফলে দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। খালেদা জিয়ার ৪ বিশেষজ্ঞ চিকিৎসক কারাগারে স্বাস্থ্য-পরীক্ষা করে উক্ত চিকিৎসকরা জানিয়েছে, তার মাইল্ড স্ট্রোক হয়েছিল। এ ধরনের বিষয় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির পূর্বাভাস বহন করছে। তাকে অনতিবিলম্বে ঢাকাস্থ বিশেষায়িত ‘ইউনাইটে হাসপাতালে’ ভর্তিপূর্বক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করা অতীব জরুরী’। ‘আমি এই মর্মে নিশ্চয়তা প্রদান করছি যে, তার এ ধরণের সকল চিকিৎসা ব্যয় আমরা নিজ/পারিবারিকভাবে বহন করবো’।

এদিকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করেছেন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে ওই হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হলেও তিনি বিএসএমএমইউতে যাবেন না বলে অনীহা প্রকাশ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫