Skip to content

একসঙ্গে গাইবেন প্রেমিক-প্রেমিকা!

বিনোদন ডেস্ক ॥

রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভানটুরের সঙ্গে প্রেম করছেন বলিউড সুপারস্টার সালমান খান। অনেক আগে থেকেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। তবে বিষয়টি এখনও পর্যন্ত স্বীকার করেননি কেউ।

প্রেম নিয়ে মুখ না খুললেও প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় সালমান-লুলিয়াকে। এইতো ক’দিন আগে বাবা সিদ্দিকীর ইফতার মাহফিলেও গিয়েছিলেন তারা।

এদিকে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’র ‘সেলফিস’ গানটিতেও কণ্ঠ দিয়েছেন লুলিয়া। এর কথা লিখেছেন সালমান নিজেই। তবে এবার একসঙ্গে গাইতে শোনা যাবে তাদের।

‘ইয়ামলা পাগলা দিওয়ানা থ্রি’ ছবির একটি প্রেমের গানে কণ্ঠ দেবেন সালমান-লুলিয়া। এরইমধ্যে গানটির রেকর্ডিং শেষ করেছেন সালমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫