Skip to content

হাতে হাত রেখে প্রেমিকের আত্মীয়ের বিয়েতে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক ॥

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস প্রেম করছেন। খবরটি নতুন নয়। তবে ক’দিন আগে পর্যন্তও এই ‘প্রেম’ খবর থেকে গুঞ্জন বলেই বেশি বিবেচিত হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে, তারা আর কোনো রাখঢাকের মধ্যে নেই। দুই তারকা নিজেদের ঘনিষ্ঠতা গোপন না করে প্রকাশেই এখন বেশি বিশ্বাসী।

প্রেম নিয়ে কেউ এখনও পর্যন্ত সরাসরি মুখ না খুললেও নিকের পরিবার পর্যন্ত গড়িয়েছে সম্পর্ক। সম্প্রতি নিকের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। যেখানে প্রেমিকের হাত ধরে হাজির হয়েছিলেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত তারকা। বেশ অন্তরঙ্গ হতেও দেখা গেছে দু’জনকে।

নিক জোনাসের আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়াগত বছর মেট গালা অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে দেখা যায় একসঙ্গে। ওই সময় তাদের দু’জনের একসঙ্গে লালগালিচায় হাঁটা নিয়ে অনেক গুজব রটে। গুজবে ইতি টানতে জিমি কিমেলের টিভি শোতে এসে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘নিক দারুণ মানুষ। তবে আমাদের পরিচয় খুব অল্প সময়ের জন্য হয়েছিল। বেশি ঘনিষ্ঠতার সুযোগ নেই।’

নিক জোনাসের আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়াতবে বছর ঘোরার সঙ্গে সঙ্গে তাদের পরিচয় আরও পোক্ত হয়। এখন যখনই সুযোগ পান প্রেমিক নিকের সঙ্গে সময় কাটান পিসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫