Skip to content

১৮ হাজার লিটার বিয়ার নিয়ে রাশিয়ায় জার্মান দল

স্পোর্টস ডেস্ক ॥

বিশ্বকাপে ভাল খেলতে চাই সব সময় চাঙ্গা থাকা। জার্মানরা এদিক দিয়ে বুঝি একটু বেশিই আমুদে। ইয়োকিম লো বিশ্বকাপের আগেই খেলোয়াড়দের গার্লফ্রেন্ডের সঙ্গে মিশতে বারণ করে দিয়েছেন। কিন্তু তাতে কী! বিয়ার আছে না! জার্মানির বিভিন্ন অনুষ্ঠান তথা খাবারের পাশাপাশি বিয়ার পানে পটু তারা। বিশ্বকাপেও তাই ১৮ হাজার লিটার বিয়ার নিয়ে এসেছে জার্মানি।

গতকাল বিশ্বকাপে অংশ নিতে রাশিয়ায় আসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সঙ্গে নিয়ে আসে ১৮ হাজার লিটার বিয়ার। শুধু এটাই এনেছে তা নয়, সঙ্গে ৭০০ কেজি সস এবং ৩০০ কেজি আলুও নিয়ে আসছে। জার্মান ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাদের অফিশিয়াল পেজে পোস্ট করে এটি নিশ্চিত করেন।

জার্মান দলের বেশিরভাগ খেলোয়াড়ই রয়েছেন বুন্দেসলীগার ক্লাব বায়ার্ন মিউনিখের। লীগ কিংবা কোন ট্রফি জয়ের পর সেই খেলোয়াড়দের বিয়ার নিয়ে উদযাপন বেশ পরিচিত মুখ ফুটবল অঙ্গনে। হয়তো এবারও বিশ্বকাপ জয়ের পর বিয়ার নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠবে জার্মানরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫