Skip to content

সড়কের অবস্থা কী, দেশে ফিরেই জানতে চাইলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ছুটছেন রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে তাদের চিন্তার বিষয় একটাই- মহসড়কে যানজট পোহাতে হয় কি-না?

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দিন-রাত কাজ করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় প্রধানমন্ত্রী কী করে নির্ভার থাকেন? শঙ্কা তারও। তার নির্দেশ, ঘুরমুখো মানুষের যেনো কোনো ভোগান্তি না হয়।

মঙ্গলবার (১২ জুন) রাতে কানাডা সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরেই রাতেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছেন, মহাসড়কের অবস্থা কী?

বুধবার (১৩ জুন) রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনে এসে সে কথা নিজেই জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মধ্যরাতে দেশে ফিরেই প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন, মহাসড়কের অবস্থা কী? আমি বলেছি- নেত্রী, অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো। কোনো যানজট নেই। ঘরমুখো মানুষের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক।

গাবতলী টার্মিনালে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজটার্মিনালের পরিস্থিতি বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমি প্রত্যেকটি কাউন্টারে জিজ্ঞেস করেছি, তারা (কাউন্টার সংশ্লিষ্টরা) জানিয়েছেন, মহাসড়কে কোনো ধরনের যানজট এখনও পর্যন্ত নেই। এটা সম্ভব হয়েছে তৃণমূলে বৈঠক করার কারণে।

‘সড়কে মাঠ প্রশাসন, হাইওয়ে পুলিশ-সবাই খুব তৎপর রয়েছে। তাই অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক।’

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের সবগুলো ফোর লেন ও ব্রিজ খুলে দিয়েছি। তাই গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে। ঢাকা-উত্তরবঙ্গ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট কোথাও কোনো যানজট নেই। এখন ব্রিজে যদি গাড়ি বিকল হয়ে যায়, সেক্ষেত্রে কী করবো?

‘অতিবৃষ্টির কারণে প্রবল স্রোতে পাটুরিয়ায় ফেরি চলাচলের গতি কমে গেছে। যে কারণে দক্ষিণবঙ্গ রুটে একটু সমস্যা হচ্ছে। তবে এটা তেমন কিছু না।’

এবার রেল, নৌ এবং সড়ক পথে ঈদযাত্রা স্বস্তিদায়ক বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ চাঁবাবাজি করলে বা অতিরিক্ত ভাড়া আদায় করলে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের ভিজিল্যান্স টিম কাজ করছে। কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫