Skip to content

বিএনপি কারো সহায়তায় রাজনীতি করছে না: আমির খসরু

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বলেছেন, বিএনপি কোনো অন্য দেশের সহায়তা নিয়ে কিংবা দেশের ভেতরে কোনো সরকারি সংস্থার সহায়তা নিয়ে নির্ভরশীল হয়ে রাজনীতি করছে না। বিএনপি একটি সম্পূর্ণ গণতান্ত্রিক দল।

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের মুক্তবাক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

ভারত সফর প্রসঙ্গে আমির খসরু বলেন, ভারতের সাথে আলোচনা আলাদভাবে বর্ণনা করার কিছু নেই। আমরা অন্যান্য দেশের সাথে যে আলোচনা করছি। ভারতের সাথে আমাদের তার বাইরে কিছু নেই।

মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকেই জামায়াত ইসলামির সাথে সম্পর্ক নিয়ে দেশে-বিদেশে প্রশ্নের মুখে বিএনপি। সম্প্রতি বিএনপি দলের তিন নেতা ভারত সফরে গিয়ে ছিলেন। মোদি সরকারের ঘনিষ্ট কয়েকজ ছাড়াও সেখানকার প্রধান দুই দল প্রায় সবাই বিএনপিকে, জামায়াতের সঙ্গ ছাড়ার পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে আমির খসরু বলেন, জামায়াতের ব্যাপারে বলা হচ্ছে সেটা তো বিএনপির একান্তই নিজস্ব সিদ্ধান্ত। আমার দেশে আমি কী রাজনীতি করাবো এটা কারো মন্তব্যের ওপর কিংবা কারো মতামতের ওপরে নির্ভর করে না। আমাদের রাজনীতি জনগণের ওপরে নির্ভরশীল।

আমির খসরু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের অনেকই বলছেন, কোনো দেশ কিংবা দেশের ভেতর কোনো সংস্থা ছাড়া বিএনপির রাজনীতি হয় না। তবে,যে দলটি কোনো সংস্থা নিয়ে রাজনীতি করতে চায় কিংবা অন্য কোনো দেশের সহযোগীতা নিয়ে রাজনীতি করতে চায় সেটা হচ্ছে আওয়ামী লীগ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য এরশাদ বিরোধী আন্দোলনে মূল ভূমিকা পালন করেছেন। আর এখন বেগম খালেদা জিয়া কারাগারে আছেন, শুধুমাত্র গণতন্ত্রের আন্দোলনের জন্যই। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এককভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া হিসেবে তিনি জেলে আছেন মিথ্যা মামলার জন্য। সুতরাং আমাদের রাজনীতি কী হবে সেটা আমাদের দলের ব্যাপার, দলের সিদ্ধান্ত আমাদের অভ্যন্তরীণ ব্যাপার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫