Skip to content

ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের সারথি তামিমও

স্পোর্টস ডেস্ক ॥

ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি ২৪ ঘণ্টার বেশি কিছু সময়। বাংলাদেশসহ সারাবিশ্বে চলছে বিশ্বকাপকে ঘিরে নানান উন্মাদনা। নিজ নিজ প্রিয় দলের জার্সি-পতাকাকে ঘিরে চলছে উৎসব উৎসব ভাব। সেই উৎসবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের সমর্থন করা তামিম ইকবাল, আন্তর্জাতিক ফুটবলে সমর্থন দেন ব্রাজিলিয়ান ফুটবল দলকে। নেইমার-মার্সেলোদের ‘হেক্সা’ জয়ের মিশনে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবেন তামিম।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে পুত্র আরহাম ইকবালকে কোলে নিয়ে ব্রাজিলের জার্সি গায়ে একটি ছবি আপলোড করেন তামিম। এর মাধ্যমে সাম্বার দেশের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে দেন বাঁহাতি এই ওপেনার। তবে ছবির সাথে কোন ক্যাপশন দেননি তামিম।

রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে ‘ই’ গ্রুপে রয়েছে তামিমের পছন্দের দল ব্রাজিল। ১৭ জুন রোববার রোস্তভ এরেনায় সুইজারল্যান্ডের বিপক্ষে শুরু হবে ব্রাজিলিয়ানদের ষষ্ঠ শিরোপার লক্ষ্যে যাত্রা। এরপর ২২ জুন কোস্টারিকা এবং ২৭ জুন সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে ব্রাজিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫