Skip to content

ভোর ৪টায় বিএনপির বৈঠক!

বাংলাভূমি ডেস্ক ॥

চট্টগ্রাম: বাঁশখালীর কালীপুর এলাকায় ভোররাতে বৈঠক করার সময় একটি কমিউনিটি সেন্টার থেকে বিএনপির ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জুন) ভোর চারটায় তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত এসব কর্মী ভোরে নূরজাহান কমিউনিটি সেন্টারে বৈঠকে বসেছিলেন।

বাঁশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন হীরা বলেন, ভোরে অভিযান চালিয়ে ওই কমিউনিটি সেন্টার থেকে বিএনপির চার কর্মীকে আটক করা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে এ বৈঠকে বসেছিল বলে দাবি করেছে আটক চার কর্মী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫