Skip to content

সাধারণ নির্বাচনে সাড়ে তিন লাখ সেনা সদস্য নিয়োগ দেবে পাক নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক ॥
আসন্ন সাধারণ নির্বাচনে সাড়ে তিন লাখ সেনা সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন। এ সংক্রান্ত একটি সারসংক্ষেপও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর: জিও নিউজ

পাক গণমাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তা ও নজরদারির জন্য সেনা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে গত ১৪ জুন নির্বাচন কমিশনার সেনা নিয়োগের বিষয়টি বিবৃতিতে জানিয়েছিল। এসময় ২০ হাজার পুলিং স্টেশনে সিসি ক্যামরা ফিট করার কথাও জানান। সেনারা ২৭ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত পরিপূর্ণ নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫