Skip to content

যুক্তরাষ্ট্রের পদত্যাগে কিছুই হারায়নি জাতিসংঘ মানবাধিকার পরিষদ: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক ॥
জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে স্বাগত জানিয়েছে রাশিয়া। এ সংস্থা কিছুই হারায়নি বরং এখন থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে মস্কো বিবৃতি দিয়েছে ।

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলভ এ সম্পর্কে বলেছেন, “আমি বলতে পারছি না যে, মানবাধিকার পরিষদ কোনোকিছু হারিয়েছে।” তিনি আরা বলেন, “আমি আশা করি আমেরিকার বেরিয়ে যাওয়ার কারণে এ সংস্থায় এখন রাজনীতিকীকরণ, দ্বিচারিতা ও দ্বন্দ্ব কমে যাবে।”

এর একদিন আগে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মানবাধিকার পরিষদ থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, এ পরিষদ ইসরায়েলের বিষয়ে পক্ষপাতপূর্ণ আচরণ করে থাকে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে নিকি হ্যালি জাতিসংঘ মানবাধিকার পরিষদকে “নোংরা রাজনীতির পক্ষপাতপূর্ণ সংস্থা” বলে আখ্যায়িত করেন। এছাড়া, এ সংস্থা মানবাধিকার লঙ্ঘনকারীদের সুরক্ষা দেয় বলেও তিনি অভিযোগ করেন। সূত্র: আল আরাবিয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫