Skip to content

‘প্রধানমন্ত্রীই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন’

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘‘নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন হবে। আকার ছোট হবে। সে ব্যাপারে প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন। এবং তিনিই নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন।”

তিনি বলেন, ‘‘বিএনপি যা-ই দাবি করুক না কেন, সরকার সংবিধানের বাইরে একচুলও হাঁটবে না।”

ডয়চে ভেলের সাথে আলাপকালে খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনকালীন সরকারের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান আগের মতোই (২০১৪ সাল) আছে। এটার এক্তিয়ার পুরোপুরি মাননীয় প্রধানমন্ত্রীর। এখানে যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেটা প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন।”

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে৷ ওই নির্বাচন বিএনপি-জামায়াত জোট বর্জন করে৷ তাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন৷ আর ওই নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে৷ এর আগে আদালতের রায়ের ভিত্তিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়৷

বর্তমন আওয়ামী লীগ সকারের মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৯ সালের জানুযারি মাসে৷ আর মেয়াদের মধ্যেই সরকার নির্বাচন দিতে চায়৷ তাই নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে৷ আমাদের সময়

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫