Skip to content

মেসি হ্যাটট্রিক করবেন, মাশরাফির অভয়!

স্পোর্টস ডেস্ক ॥

নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনাকে। দলের প্রধান তারকা লিওনেল মেসি গোল পাননি, উলটো মিস করেছেন পেনালটি।

তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসি হ্যাটট্রিক করবেন বলে আশাবাদী বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে মেসিকে নিয়ে মাশরাফির মন্তব্য করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানেই মাশরাফিকে বলতে শোনা গেছে, ‘কালকে (২১ জুন) মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে। মিনিমাম ২টা তো শিওর। হ্যাটট্রিকও করবে। অ্যাসিস্ট-মেসিস্ট বুঝি না, দুইটা গোল তো করবেই, তিনটাও হতে পারে। ক্রোয়েশিয়া ফিনিশ। যাও।’

এর আগেও মাশরাফির মন্তব্য সঠিক প্রমাণিত হয়েছিলো। প্রথম ম্যাচেই মেসি পেনাল্টি শট নেওয়ার আগেই মাশরাফি মন্তব্য করেছিলেন, পারবে না মেসি। সেই ভিডিওটিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫