Skip to content

মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে যোগব্যয়াম কার্যকর: সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে তরুণ সমাজে মাদক যখন হিংস্র ছোবল দিচ্ছে, যখন তা সুনামির মতো সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, তখন মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে যোগ ব্যয়াম শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগব্যয়ামকে নতুন মাত্রা দিয়েছেন, পরে তা বাংলাদেশেও চলে এসেছে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। আজকে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যয়ামে যোগ দিয়েছে। কর্মক্ষম সুস্থ জীবনের মূল মন্ত্র হল- এই ইয়োগা ব্যয়াম। এই ব্যয়াম করলে তরুণরা নিজেদের আরো বেশি সৃজনশীল কর্মোদ্যমে নিজেদের নিয়োজিত করতে পারবে।”

এসময় তিনি যোগব্যয়াম করলে শরীর ও মন ভালো থাকবে বলে তরুণ যুব সমাজকে যোগ ব্যয়াম করার পরামর্শ দেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫