Skip to content

আইসিআরসি প্রেসিডেন্ট আসছেন ৩০ জুন

বাংলাভূমি ডেস্ক ॥

তিন দিনের সফরে আগামী ৩০ জুন বাংলাদেশে আসবেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা। বাংলাদেশে অবস্থানকালে তিনি কক্সবাজারে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার আইসিআরসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, এর আগে আইসিআরসি প্রেসিডেন্ট ২৫ জুন মিয়ানমার সফরে যাবেন। মিয়ানমার সফর শেষে ৩০ জুন তিনি বাংলাদেশে আসবেন।

দুই দেশ সফরকালে তিনি রোহিঙ্গা সঙ্কট নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশে অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

অন্যদিকে মিয়ানমার সফরকালে তিনি দেশটির রাখাইন রাজ্য পরিদর্শন করবেন এবং স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫