Skip to content

বিএনপির কোনো বিষয়ই পরিষ্কার নয়: ওবায়দুল কাদের

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোনো বিষয়ই পরিষ্কার নয়। তাদের বক্তব্য সকালে এক রকম বিকালে এক রকম। এক নেতা বলেন একটা, আরেক নেতা বলেন আরেকটা। কার কথা সঠিক, কোন কথা সঠিক এ ব্যাপারে তারাই ভালো জানে।

শুক্রবার (২২ জুন) আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ট্রেন গতবারই বিএনপি মিস করেছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ডেকেছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রত্যাখানের ভাষাটা আমাদের এখনো কানে বাজে। কি অশালীন ভাষা সাবেক প্রধানমন্ত্রীর মুখে। এটা লজ্জ্বা লাগে। বাংলাদেশের রাজনীতির আচরণ এতো নির্মম এতো নিষ্ঠুর, এতো অরাজনৈতিক বেগম জিয়া সেদিন প্রধানমন্ত্রীর সামনে করেছিলো। সেদিন তারা বুঝিয়ে দিয়েছে তারা সংলাপ চান না, তারা আলোচনা চান না, তারা যা চান তাই হলো তাদের লক্ষ্যে। সূত্র: সময় টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫