Skip to content

কালীগঞ্জে ডিস লাইনে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু

মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো অফিস ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় ডিসের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে বড়গাঁও গ্রামের হামিদুল্লাহ শেখের বাড়ির পূর্ব পাশে পল্লীবিদ্যুৎ খুটি সংলগ্ন। নিহত যুবকের নাম মো. ছোবাহান হোসেন (৩১)। সে বড়গাঁও খিলপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।
জানা যায়, বড়গাঁও গ্রামের মোসলেহউদ্দিনের ছেলে মান্নানের সাথে ছোবাহান দীর্ঘদিন যাবত এলাকায় ডিসের ব্যবসা করে আসছে। শুক্রবার সকালে বড়গাঁও গ্রামের হামিদুল্লাহ শেখের বাড়ির পূর্ব পাশে পল্লীবিদ্যুতে খুঁটি সংলগ্ন নষ্ট ডিসের লাইন মেরামত করার জন্য খুঁটিতে উঠে ছোবাহান। আর নিচে দাঁড়িয়ে ছিল মান্নান। লাইন মেরামত করার সময় হঠাৎ ছোবাহান বিদ্যুৎúৃষ্টে জড়িয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
মান্নান বলেন, ডিসের লাইন মেরামতের সময় কারেন্ট ছিল না। হঠাৎ কারেন্ট চলে আসায় ছোবাহান বিদ্যুৎপৃষ্টে মারা যায়।
নিহত ছোবাহানের বাবা ফজলুল হক বলেন, তার ছেলের মৃত্যুতে সে কাউকে দোষারোপ করছে না। মান্নানের সাথে তার ছেলে অনেকদিন যাবত ডিসের কাজ করছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, এই সংক্রান্ত কোনো অভিযোগ তিনি পাননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫