মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো অফিস ॥
গাজীপুর: আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে শ্রেষ্ঠ উপজেলা প্রশাসন সিআরবিএস প্রকল্প বাস্তবায়ন ক্যাটাগরিতে জনসেবা উদ্ভাবনী পদক পেয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ। আজ শনিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে জনসেবা উদ্ভাবনী পদক দুটি তুলে দেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এই সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হক।
জনসেবা উদ্ভাবনী পদকপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ বলেন, কেবিনেট ডিভিশনের তত্ত্বাবধানে সিআরবিএস কার্যক্রমের সফল বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে কালীগঞ্জ উপজেলার সকল জন্মের ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন এবং ভারবাল অটোপসি বা বাচনিক ময়নাতদন্ত প্রায় শতভাগ সম্পন্ন করা হচ্ছে। এ কাজে সফল হওয়ায় এখন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রা মডেল হিসেবে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় সিআরবিএস এর কার্যক্রম বাস্তবায়ত হচ্ছে। কাজের স্বীকৃতিস্বরুপ জনসেবা উদ্ভাবনী পদক পেয়েছি।
কালীগঞ্জে জনসেবা উদ্ভাবনী পদক পেলেন দুইজন
আপডেট :June 23, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
