Skip to content

নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক ॥

কেন্দ্রীয় নাইজেরিয়ায় কৃষক ও মেষপালকদের সংঘর্ষে এ পর্যন্ত ৮৬ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার প্লাতেউ প্রদেশ পুলিশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। নাইজেরিয়ার এ প্রদেশের তিনটি অংশে কারফিউ জারি করেছে দেশটির সরকার।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার (২২ জুন) বিরম কৃষক জাতিগোষ্ঠী ও ফুলানি মেষপালক জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। বিরম কৃষক জাতিগোষ্ঠীর হামলায় উভয় জাতির পাঁচজন নিহতও হন। এরপর শনিবার সংঘটিত জাতিগত প্রতিশোধমূলক হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ে।

নাইজেরিয়ার এই অঞ্চলে এক দশকের বেশি সময় ধরে জাতিগত সংঘর্ষ চলছে। মূলত জমি নিয়ে উভয় জাতির মধ্যে জাতিগত বিরোধ ছিলো।

রাজ্য পুলিশ কমিশনার আনদি আদি সংবাদমাধ্যমকে জানান, ৮৬ জন নিহতের ঘটনায় গ্রামগুলোতে অভিযান চলছে।

তিনি জানান, সংঘর্ষে ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ১৫টি মোটরসাইকেল ও দুটি যানবাহনও পুড়ে গেছে।

প্রদেশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আইন শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রদেশের রিয়ম, বারিকিন লাদি ও জস সাউথ এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫