Skip to content

ফ্রান্সে মুসলমানদের ওপর হামলার ছক, ১০ চরমপন্থী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক ॥
ফ্রান্সে মুসলমানদের ওপর হামলা পরিকল্পনার অভিযোগে ১০ জন চরমপন্থীকে গ্রেফতার করেছে দেশটির সন্ত্রাস নির্মূল পুলিশ। ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির বিভিন্ন শহর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের অধিকাংশকেই কোর্সিকা দ্বীপ থেকে গ্রেফতার করা হয়। বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের ওপর সন্দেহ হয়েছিল যে তারা মুসলিমদের ও তাদের সম্পদের ওপর হামলার পরিকল্পনা করছিল।

আরো পড়ুন : এবার প্রযুক্তিখাতে চীনা বিনিয়োগের বিরুদ্ধে ব্যবস্থায় ট্রাম্প

ফ্রান্সের স্বরাষ্ট্র অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন, গ্রেফতারকৃত সকলেই সংগঠিত গ্রুপের সদস্য। তাদের ওপর মুসলিমদের ওপর আক্রমনের অভিযোগ রয়েছে। তারা হামলার জন্য অস্ত্র সংগ্রেহের চেষ্টা করছিল। সূত্র: আল আরাবিয়া

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫