Skip to content

৩ ফিলিস্তিনি জেলেকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক ॥
সাগরে মাছ ধরার সময় ৩ ফিলিস্তিনি জেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলের নৌবাহিনীর সদস্যরা।

অধিকৃত গাজার আল-সুদানিয়া এলাকার উপকূলে একটি ফিলিস্তিনি মাছ ধরার নৌকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই ৩ জেলেকে আটক করে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। খবর আনাদলুর।

গাজার মৎস্যজীবী ইউনিয়নের প্রধান নিজার আয়াস সাংবাদিকদের জানান, মাছ শিকার করে গাজার ৫০ হাজার বাসিন্দা জীবিকা নির্বাহ করছে।

কিন্তু দখলদার ইসরাইলি বাহিনী বিনা উসকানিতে নিরপরাধ ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাচ্ছে। আগে গাজা উপকূলের ৩ নটিক্যাল মাইলের মধ্যে মাছ শিতার করতে পারতো ফিলিস্তিনিরা। কিন্তু বর্তমানে ইরাইলি কর্তৃপক্ষ তা বাড়িয়ে ৯ নটিক্যাল মাইল করলেও ফিলিস্তিনি জেলেদের উপর চালানো হামলা-নির্যাতন বন্ধ হচ্ছে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫