Skip to content

নতুন খবর নিয়ে আসছেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক ॥

ঈদের আমেজ কাটতে না কাটতে আরও নতুন দুই ছবি নিয়ে ব্যস্ততা শুরু হবে শাকিব খানের। আগামীকাল মঙ্গলবার তার একসঙ্গে দুটি সিনেমার মহরত হতে যাচ্ছে। ছবি দুটি হল ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ও শাহিন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং শুরু হয়েছে অনেকে আগেই।

দুটি ছবিতেই জুটি হয়েছেন শাকিব খান ও বুবলী। ঢাকার একটি পাঁচতারা হোটেলে ছবির মহরতে উপস্থিত থাকবেন তারা। মহরতে ছবি দুটির আনুষ্ঠানিক ঘোষাণা দিয়ে। ক্যাপ্টেন খান ছবির বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হবে এই অনুষ্ঠানে। শাকিব-বুবলীর সিনেমার মহরতে জানা যাবে তাদের নতুন কাজের খবরা খবর কী?

ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন,‘দুটি ছবি নিয়ে কথা হবে কাল। ক্যাপ্টেন খান নিয়ে নতুন ঘোষণা আসতে পারে। আমরা ছবিটি কোরবানী ঈদে মুক্তি দিব কী দিবনা এ ব্যপারে সিদ্ধান্ত নিচ্ছি। মহরতে দেব ঘোষণাটি।’

শাকিব বর্তমানে কলকাতায় আছেন। ২৬ জুন ঢাকা ফিরে মহরতে যোগ দিবেন তিনি। তিনি জানালেন,
ক্যাপ্টেন খান ও একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবি দুটির গানের শুটিং করতে ১ জুলাই তার থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫