Skip to content

চট্টগ্রাম সিটি মেয়রসহ ৮ জনকে আইনি নোটিশ

বাংলাভূমি ডেস্ক ॥
কর্ণফুলী নদী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগে চট্টগ্রাম সিটি মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ৮ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ডাকযোগে এ নোটিশ পাঠান। বাকীরা হলেন চট্টগ্রাম পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তরের ডিজি, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান।

মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, কর্ণফুলী নদীর তীরে অবৈধ দখল সংক্রান্ত ২০১০ সালে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট নিয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়। রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে থাকা ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে রায় দিয়েছেন।

এছাড়া রায়ে ১১ দফা নির্দেশনাও দেন। নির্দেশনায় ৯০ দিনের মধ্যে বিবাদীদেরকে নদীর জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ করা, জলাধার সংরক্ষণ আইনের ৫,৮,৬ (ঙ)১৫ ধারার বাস্তবায়ন করতে নির্দেশ দেন। ২০১৬ সালের ১৬ আগস্টের এ রায়ের অনুলিপি বিবাদীদের নিকট পাঠানো হলেও এখনো পর‌্যন্ত কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদের কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সে প্রেক্ষিতে আইনজীবী মনজিল মোরসেদ আট জনকে নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে আদালতের রায় অনুসারে কর্ণফুলী নদীর জায়গা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদের অনুরোধ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫