কালিয়াকৈর ব্যুরো অফিস ॥
গাজীপুর: চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুদক কর্তৃক মামলার চার্জশীট আদালতে গৃহীত হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ওরফে অলু মোল্লাকে তাঁর স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ ইফতেফার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বরখাস্ত করা হয়।
জানা যায়, উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচীর ৯০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে কালিয়াকৈর থানায় জিআর মামলা নং ২৫(১২)১৬ দায়ের করা হয়। পরবর্তিতে মামলাটি দুর্নীতি দমন কমিশনে স্থানান্তরিত হয় এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চেয়ারম্যানকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত মামলাটি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত গাজীপুর হতে বদলী হয়ে বিজ্ঞ সিনিয়র বিশেষ জজ আদালত, গাজীপুরে যাওয়ার পর বিশেষ মোদ্দমা নং ২/১৮ নাম্বারে রুপান্তরিত হয় এবং এ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক অভিযোগপত্রটি গৃহীত হয়।
গতকাল রবিবার (২৪ জুন) ওই আদেশে বলা হয়েছে, উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ওরফে অলু মোল্লার বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগে কালিয়াকৈর থানায় দায়েরকৃত ফৌজদারী মামলা নং ২৫(১২)১৬ (যা পরবর্তীতে বিশেষ মামলা নং ২/২০১৮তে রুপান্তর হয়েছে)এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় এবং উক্ত ইউপি চেয়ারম্যান কর্তৃক সংঘটিত কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিধায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তাঁর স্থীয় পদ থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হলো।
আজ সোমবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিয়াকৈরে চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
আপডেট :June 25, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
