Skip to content

‘গাজীপুরে যেন খুলনার পুনরাবৃত্তি না হয়’

স্টাফ রিপোর্টার ॥

আসন্ন গাজীপুর সিটি করর্পোরেশন নির্বাচনে যেন সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত খুলনা সিটি নির্বাচনের পুনরাবৃত্তি না হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, ‘আমি সকলের কাছে আশা করবো- গাজীপুরে যেন খুলনার পুনরাবৃত্তি না হয়।’

সোমবার জাতীয় প্রেস ক্লাবে সুজন আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ভোরের প্রভাত দেখে সকাল বেলায় বোঝা যায় দিনটা কেমন যাবে। এ নির্বাচনগুলো যদি সঠিক না হয়- এর থেকে আমরা একটা ইঙ্গিত পাবো আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে।’

সুজন সম্পাদক বলেন, আলামত দেখা যায় না, সব কিছুই অদৃশ্য।

এর আগে খুলনা সিটি নির্বাচনের পর সুজান এক প্রতিক্রিয়ায় বলেছিল- খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে একটি অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হলো। ওই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছিল বেসরকারি এই গবেষণা সংস্থাটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫