বিনোদন ডেস্ক ॥
তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের একমাত্র সন্তান আরাধ্য বচ্চন। বচ্চন পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য সে। সম্প্রতি তাকে নিয়ে ভবিষ্যতবাণী করলেন জ্যোতিষ ডি জ্ঞানেশ্বর।
রোববার (২৪ জুন) একটি অনুষ্ঠানে আরাধ্য নিয়ে ভবিষ্যতবাণী করে তিনি বলেছেন, ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য বচ্চন যদি তার নাম পাল্টে রোহিনী রাখে তাহলে সে ভারতের প্রধানমন্ত্রী হতে পারবে।
বাবা অভিষেক বচ্চন ও মা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে আরাধ্য বচ্চনশুধু আরাধ্যর প্রধানমন্ত্রী হওয়ার ভবিষ্যতবাণী নয়, ২০২৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হওয়ার শঙ্কাও করছেন তিনি। সেই সঙ্গে ভারতের ধন কুবের মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানিকে ২০১৯’র মধ্যে বিয়ের কাজটি সম্পন্ন করে ফেলার নির্দেশ দিয়েছেন।
