Skip to content

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক খুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (২৬) নামে এক পিকআপ ভ্যানচালকের মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুন) ভোরে টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের সঙ্গে থাকা মো. রফিক জানান, ময়মনসিংহ থেকে ডাববোঝাই করে ঢাকায় আনার পথে টঙ্গী মিলগেট এলাকায় পিকআপ ভ্যানটি থামিয়ে তারা ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ভোরে চার যুবক এসে তাদের পিকআপ ভ্যান ছিনতাইকালে তারা বাধা দেন। এতে ছিনতাইকারীরা চালক কামরুলকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। রফিক গাড়িটির চাবি নিয়ে দ্রুত কিছুটা দূরে সরে যান।

ছিনতাইকারীরা চলে যাওয়া পরে কামরুলকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন রফিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে দায়িত্বরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ- পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫