Skip to content

গসিক নির্বাচনে ৪৬.৫% ভোট কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে : ইডব্লিউজি

বাংলাভূমি ডেস্ক ॥
গাজীপুর সিটি কর্পোরেশন (গসিক) নির্বাচনে ৪৬ দশমিক ৫ শতাংশ ভোটকেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।

৪২৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ইডব্লিউজি পুরো ৫৭ টি ওয়ার্ডের ১২৯ টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে অনিয়মের ঘটনা আছে ১৫৯ টি কেন্দ্রে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে এসব জানানো হয়।

গাজীপুর সিটি কর্পোরেশন (গসিক) নির্বাচন নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির পরিচালক ড. মো. আব্দুল আলীম। তিনি বলেন, ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)’র যেসব ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছে সেগুলোর ৪৬ দশমিক ৫ শতাংশ কেন্দ্রে ১৫৯ টি নির্বাচনী অনিয়মের ঘটনা ঘটেছে, এসব অনিয়মের বেশিরভাগই দুপুরের হয়েছে। এসব অনিয়মের মধ্যে রয়েছে জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোট কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের ভেতরে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোট কেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তির অবস্থান।’

বিস্তারিত আসছে…..

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫