Skip to content

অভিবাসনই ইউরোপের ভাগ্য নির্ধারণ করবে: এঙ্গেলা মের্কেল

আন্তর্জাতিক ডেস্ক ॥
অভিবাসনই ইউরোপের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল। বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ নেতাদের সম্মেলনে তিনি বলেন, ‘ইউরোপ অনেক চ্যালেঞ্জই মোকাবেলা করছে, কিন্তু অভিবাসনই ইউরোপের ভাগ্য নির্ধারণ করবে।

এই সময় তিনি ইউরোপিয় ইউনিয়নের নেতাদের অভিবাসন ইস্যুতে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন। যদি ব্রাসেলস এটি করতে ব্যর্থ হয় তবে কেউই আমাদের নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানাবে না।

মের্কেল বলেন , ইইউ হয়তো ঐক্যবদ্ধ থাকবে নয়তো ভেঙ্গে যাবে। আফ্রিকার জনগণের মতই ইউরোপকে চ্যালেঞ্জ মোকবেলা করে নিজেদের নীতি-আদর্শে পথ চলতে হবে। প্রসঙ্গত এর আগে, ২০১৫ সালে বিশ্বব্যাপী সৃষ্টি হওয়া শরণার্থী সংকটে সিরিয়া, ইরাকের বাস্তুহারাদের জন্য দেশের সীমান্ত খুলে দিয়েছেন মের্কেল। যার ফলে নির্বাচনে ব্যাপক ধাক্কা মোকাবেলা করতে হয়েছে এই নেত্রীকে। তবে নিজের সিদ্ধান্তের প্রতি অটল থেকে এদিন মের্কেল বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি আমি সঠিক ছিলাম।’

এই সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান ক্রুজ উত্তর আফ্রিকার দেশগুলোতে শরণার্থীদের জন্য নিরাপদ স্থান সৃষ্টির প্রস্তাব দেন।

তবে মের্কেলের ব্রাভেরিয়ান সহযোগী ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের নেতা হ্রোস্ট সিহোফার ইতোমধ্যেই অভিবাসীদের ফেরত পাঠানো, শরণার্থী গ্রহণ সংখ্যা কমানো এবং সীমান্ত থেকেই আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানোর পক্ষে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। তার হুমকি সত্যি হলে ঘরেই বিপদের মুখে পড়বেন ইউরোপের এই ভরসার নেত্রী।

জার্মানির ব্রডকাস্টার এআরডি এর সমীক্ষায় বলা হয়, ৭৫ ভাগ জার্মান শরণার্থী ইস্যুতে মের্কেলের ইউরোপিয় সমাধানে সমর্থন করেন। অন্যদিকে মাত্র ৩৬ ভাগ মের্কেল ভবিষ্যতে ইইউ নেতাদের সঙ্গে এক হয়ে কোন ভবিষ্যত চুক্তি করতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। এএফপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫