Skip to content

সাংবাদিক রিপনের প্রথম বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আজ ২৯ জুন শুক্রবার দৈনিক বাংলাভূমি পত্রিকার চীফ রিপোর্টার ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার কাপাসিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আকরাম হোসেন রিপনের প্রথম বিবাহ বার্ষিকি। তাঁর প্রথম বিবাহ বার্ষিকীতে দৈনিক বাংলাভূমি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ মনিরুজ্জামান খান, দৈনিক বাংলাভূমি পরিচালনা পর্ষদ, কাপাসিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সনজিব কুমার দাস, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন শামিমসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।
তাঁরা এক শুভেচ্ছা বার্তায় এই নব-দম্পত্তির সংসার জীবনের শুভ কামনা করেন। সাংবাদিক রিপন ২০১৭ সালের এই দিনে দূর্গাপুর ইউনিয়নের তাঁরাগঞ্জ ঘিগাট এলাকার মোঃ মোবারক হেসেনের তৃতীয় কন্যা ছামিয়া সুলতানার সঙ্গে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছামিয়া সুলতানা বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। আকরাম হোসেন রিপন কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ডা: মোঃ নূরুল ইসলাম এবং মোছাঃ খাদিজা বেগমের একমাত্র পুত্র।
আজ বাদ আসর সাংবাদিক রিপনের কাপাসিয়া উপজেলাস্থ নিজ বাসভবনে এ উপলক্ষে এক বিশেষ দোয়ার আয়োজন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫