Skip to content

নিহতদের স্মরণে আজ সবার জন্য উন্মুক্ত হলি আর্টিজান

বাংলাভূমি ডেস্ক:
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করতে চার ঘণ্টার জন্য হলি আর্টিজান সবার জন্য উন্মুক্ত রাখা হবে।

গুলশান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিহতদের স্বজন, বিভিন্ন দূতাবাস, পুলিশ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে নয়টার দিকে রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িতে অবস্থিত রেস্তোরায় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০ থেকে ৩৫ জনকে জিম্মি করে রাখে। পরদিন শনিবার সকালে রেস্তোরায় জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযান শুরু করে যৌথ বাহিনী। বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত এবং মোট ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হন।

ভয়াবহ এই জঙ্গি হামলার পর নগরীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িটি থেকে হলি আর্টিজান বেকারি সরিয়ে নিয়ে বসবাস উপযোগী করলেও সেখানে বাড়ির মালিক থাকেন না।

সূত্র: কালের কণ্ঠ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫