Skip to content

কাপাসিয়ায় যৌতুকের দাবিতে প্রতিবন্ধী স্ত্রীকে নির্যাতন

মাসুদ পারভেজ চৌধুরী
কাপাসিয়া ব্যুরো অফিস ॥
গাজীপুর: কাপাসিয়ায় স্বামী প্রতিবন্ধী স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে।
উপজেলার রায়েদ ইউনিয়নের মাতাবপুর গ্রামের মোঃ হালিম উদ্দিনের মেয়ে রিয়া আক্তার নির্যাতনের বিচার চেয়ে আদালতে অভিযোগ দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী রিয়া আক্তারের (২২) সাথে একই গ্রামের আবুল কাশেমের ছেলে সোহাগের (২২) দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে গত ২০১৬ সালের ২৫ জুন ৫ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে সামাজিক ও আইনানুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সোহাগের বাড়িতে সংসার করতে থাকে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনের সুখের কথা ভেবে রিয়ার পরিবারের পক্ষ থেকে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র উপহার হিসেবে দেয়া হয়। কিন্তু কিছুদিন পর থেকেই স্বামী সোহাগ মোটর সাইকেল কেনার জন্য রিয়ার পিত্রালয় থেকে আড়াই লাখ টাকা এনে দেবার জন্যে রিয়াকে মানসিকভাবে চাপ দিতে থাকে। রিয়া তার পরিবারের দৈন্যদশার কথা উল্লেখ করে যৌতুকের চাহিদা মিটাতে অপারগতা প্রকাশ করলে প্রায়ই কথা কাটাকাটির পর সোহাগ তার (রিয়া) উপর শারীরিক নির্যাতন চালায়।
এ নিয়ে রিয়ার পরিবার স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা চালালেও বিষয়টির কোনো সুরাহা করতে পারেনি। চলতি বছরের ৬ মে উক্ত যৌতুকের দাবিতে রিয়াকে সোহাগ ও তার পরিবারের লোকজন বেধরক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। তখন সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। পরদিন ৭ মে রিয়া বাদী হয়ে সোহাগ, মাতা খোদেজা বেগম, পিতা আবুল কাশেম ও তার ভাই সুমনকে আসামী করে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে কোনো প্রতিকার না পেয়ে সে গত ২৪ জুন গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ও ৪ ধারায় একটি মামলা (২০৮/২০১৮) দায়ের করে।
এতে সোহাগ ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে রিয়া ও তার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে সে গত ২৮ জুন কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ১০৬৭ ) করে।
এ ব্যাপারে সোহগের সাথে একাধিকবার মোবাইল ফোনে কথা বলতে চাইলে সে কোন সাংবাদিকদের সাথে কথা বলবে না, কথা বলতে চাইলে তার বড় ভাই সুমন সেনাবাহিনীতে চাকরী করে তার সাথে কথা বলতে বলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোতাহার হোসেন বলেন, রিয়া ও সোহাগের বিয়ে হয়েছিল। তাদের মাঝে নানা সমস্যা চলছিল। আমরা আপোষ মীমাংসার চেষ্টা করেও ছেলে পক্ষকে রাজি করাতে ব্যর্থ হয়েছি। বর্তমানে এ বিষয়ে আদালতে মামলা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫