Skip to content

ড্রাইভিং সিটে বসে সৌদি নারীর র‍্যাপ, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় (ভিডিও)

বাংলাভূমি ডেস্ক:
সৌদি আরবে যেদিন আনুষ্ঠানিকভাবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়, ওইদিনই সেদেশের গায়িকা লিসা এ (সোশ্যাল মিডিয়ার নাম) গাড়ির ড্রাইভিং সিটে বসে একটি র‍্যাপ সঙ্গীত রেকর্ড করে সেই ভিডিও তুলে দেন সোশ্যাল মিডিয়ায়।

গানের কথা এরকম –‘আমাকে কেউ নিয়ে যাবে, তার আর দরকার নেই…আমার সঙ্গে রয়েছে ড্রাইভিং লাইসেন্স।’

একটি হুন্দাই গাড়ির ড্রাইভিং সিটে এস র‍্যাপ সঙ্গীতের সুর তিনি গানটি রেকর্ড করেন। তারপর তা তুলে দেন ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো প্লাটফর্মে।

২৪ জুন সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ওঠে। ওই সৌদি নারী র‍্যাপার তার উচ্ছ্বাস চেপে রাখতে মুহূর্তও দেরি করেননি।

লিসা এ’র ওই মিউজিক ভিডিও এই এক সপ্তাহে ইউটিউব এবং ইনস্টাগ্রামে ১৬ লাখ বার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সৌদি র‍্যাপার গাড়ি চালাচ্ছেন, এ্যাক্সিলেটরে চাপ দিচ্ছেন, গিয়ার বদলাচ্ছেন এবং সেইসঙ্গে উচ্ছল ভঙ্গিতে গান গেয়ে চলেছেন।

‘আমি রসিকতা করছি না, অমি আজ গাড়ি চালাতে পারি। স্টিয়ারিং আমার পায়ের নিচে পেডেল আর আমার আবায়ার ওপর দিয়ে সিট বেল্ট…’

যে টুইটে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, তা তিন লাখ লাইক পেয়েছে, শেয়ার হয়েছে এক লাখেরও বেশি বার।

লিসা তার গান শেষ করেছেন অন্য পথচারীদের লিফট দেয়ার প্রস্তাবের সঙ্গে। কিন্তু সাবধান করেছেন, ‘খবরদার জোরে দরজা বন্ধ করো না, আমি তাহলে তোমাকে সিটবেল্ট দিয়ে বেঁধে ফেলবো।’

সৌজন্যে: Rtvonline

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫