স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন ১৪ জুলাই-২০১৮ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
২ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ সরকারের সঞ্চালনায় ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) কে.এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব ডঃ খ.ম কবিরুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ মনজুরুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ সুবোধ কুমার কুন্ড, সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ, সাংবাদিক সৈয়দ মোকসেদুল আলম লিটন, কালিমুল্লাহ ইকবাল, শাহজাহান শোভন প্রমুখ।
সভায় জানানো হয়, ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুরা যাতে কোনোক্রমেই ভিটামিন ‘এ’ খাওয়া থেকে বাদ না পড়ে। এজন্য পত্রিকা ও টিভি চ্যানেলের মাধ্যমে এবং সিটি কর্পোরেশনের পক্ষ হতে মহানগরের বিভিন্ন এলাকায় মসজিদের মাইক দিয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। যাতে সবাই এ ব্যাপারে আরো বেশি সচেতন হতে পারে।
সভায় আরো জানানো হয়, আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে গাজীপুর সিটির দুইটি জোনে ২৭টি ওয়ার্ডে প্রায় ৯৫ হাজার ৭১২জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ১১ হাজার ১৪৮জন শিশু এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সিদের সংখা হলো ৮৪ হাজার ৫৬৪জন শিশু রয়েছে। ক্যপসুল খাওয়ানোর জন্য ২৫৯টি কেন্দ্রে, ১৩ টি মোবাইল কেন্দ্র, ৬টি স্থাযী কেন্দ্র এবং ৭টি ভ্যাকসিন ব্যাংক থাকবে।
সভায় গাজীপুরে কর্মরত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়।
এর আগে সকাল ১০টায় একই কক্ষে ১৪ জুলাই-২০১৮ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে সিটি কর্পোরেশন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মহানগরের বিভিন্ন স্কুল, কিন্ডার গার্টেন, মাদ্রাসা, এতিম খানার শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৪ জুলাই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
আপডেট :July 2, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
