Skip to content

অবৈধ যানবাহনের বিরুদ্ধে গাজীপুর হাইওয়ে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার
গাজীপুর: গাজীপুরে মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটক করেছে গাজীপুর হাইওয়ে পুলিশ। আটক করা যানবাহনের মধ্যে রয়েছে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালানা করা হয়। গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের নগপাড়া ও ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কে চলাচল নিষিদ্ধ প্রায় অর্ধশত সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। আটক যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব যানবাহনের কারণে মহাসড়কে যানজট বাড়ছে। এছাড়াও সড়ক দুর্ঘটনাও ঘটছে। সকল প্রকার অবৈধ যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর হাইওয়ে অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (গাজীপুর-সার্কেল) বদরুল আলম, নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমার সরকার, কামরুল ইসলাম ও সালাউদ্দিন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫