আন্তর্জাতিক ডেস্ক :
দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড এবং তার মেয়ে মরিয়ম শরিফকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়।
শুক্রবার (৬ জুলাই) পাকিস্তানের জবাবদিহি আদালত নওয়াজের বিরুদ্ধে ৪টি মামলার একটির রায় ঘোষণায় এ আদেশ দেন। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রীর মালিকানায় লন্ডনের অ্যাভেনফিল্ডে অ্যাপার্টমেন্ট থাকার অভিযোগ করা হয়।
মামলার সরকারপক্ষের আইনজীবী সর্দার মুজাফফর আব্বাস সংবাদমাধ্যমকে জানান, লন্ডনের অভিজাত এলাকা অ্যাভেনফিল্ডে নওয়াজের মালিকানায় থাকা সম্পত্তিগুলো বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সৌজন্য: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
