কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় আজ শুক্রবার সকালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যুবায়ের আহমেদ (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের বর্জোনা গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ছুটির দিন হওয়ায় সকাল ৯টার দিকে জোবায়ের তার সমবয়সী ৫/৭ জন শিশুর সাথে বাড়ির পাশ^বর্তী বিলে গোসল করতে নামে। পানিতে নেমে হৈ-হুল্লোরের এক পর্যায়ে সে গভীর পানিতে চলে যায়। সাঁতার না জানার কারণে সে ডুবে গেলে তার সঙ্গীয় শিশুরা দৌড়ে বাড়িতে এসে খবর দেয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। হাবিবুর রহমানের ২ ছেলে ও ১ মেয়ের মাঝে যুবায়ের ছিল সবার ছোট।
কাপাসিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
আপডেট :July 6, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
