Skip to content

কালীগঞ্জে যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কেটে দিবসটি পালন করা হয়।
আজ শুক্রবার বিকেলে কালীগঞ্জ আওয়ামী লীগের কার্যালয় থেকে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পিয়ারা বেগম শান্তা ও সাধারণ সম্পাদক পাপিয়া সরকারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে সেখানে যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা কেক কাটে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা মহিলা লীগের প্রচার সম্পাদক শিখা বেগম, কালীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি আমিরুননেছা, সাংগঠনিক সম্পাদক রাহেনা ভূইয়া রুনা, পৌর যুব মহিলা লীগের আহবায়ক সুমি আক্তার রানু, মোক্তারপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সানজিদা জামান সুমি, সাধারণ সম্পাদক খাদিজাতুল ঋতু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুব ও ক্রীড়া সম্পাদক মো. মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু হাসেম ভূইয়া, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, ক্রীড়া সম্পাদক আমির খন্দকার, নির্বাহী সদস্য আজাদ ফয়সাল আহমেদ সাজ্জাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান সুমন, গাজীপুর জেলা জাসদের সভাপতি মোফাজ্জ হোসেন পুটুসহ যুব মহিলা লীগের উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫