Skip to content

কাপাসিয়ায় সেন্টু মিয়ার ১৪তম মৃত্যু বার্ষিকী পালন

মাসুদ পারভেজ চৌধুরী
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: আজ বাদ মাগরিব কাপাসিয়ার মৈশন মিয়ার বাজারে সেন্টু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়া কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব পিতা সাবেক মেম্বার নুরুল ইসলাম চৌধুরী সেন্টু মিয়ার ১৪তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন চৌধুরী, সাখাওয়াত হুসেন চৌধুরী, ত্রিমোহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম মোল্লাহ, মরহুম সেন্টু মিয়ার ছোট ভাই নুরুল হক চৌধুরী, সিদ্দিক মাস্টার, মেম্বার বাবলু মিয়া,ব্যবসায়ী নুুরুল করিম টিটু, আলমগীর হোসেন প্রধান, রফিকুল ইসলাম, আঃ হান্নান, মৈশন সূর্য উদয় সংঘের সাধারণ সম্পাদক জাকি চৌধুরী, দৈনিক বাংলাভূমি পত্রিকার কাপাসিয়া ব্যুরো প্রধান মাসুদ পারভেজ চৌধুরী, সাংবাদিক মঞ্জুরুল হক, সাংবাদিক শরিফ সিকদার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫