Skip to content

শক্তি ও সামর্থ বাড়ানোর আহবান বিএনপির

বাংলাভূমি ডেস্ক :
শিমুল মাহমুদ: বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দলীয় নেতাকর্মীদের শক্তি, সামর্থ ও সংখ্যা বাড়ানোর আহবান জানিয়েছে বিএনপির স্থায়ীকমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করছে গণআন্দোলন, গণঅভ্যুত্থান এবং সবার সম্মিলিত চেষ্টায় বেগম খালেদা জিয়ার মুক্তি। একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের প্রতিনিধিদের বাংলাদেশের দায়িত্ব গ্রহণ। আমরা সেই শুভ দিনের জন্যে প্রতীক্ষা করবো না, সেই শুভ দিন কে নিশ্চিত করতে কাজ করব।

শনিবার নয়াপল্টনস্থ ভাষাণী ভবনে জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন নির্বাচন খেলায় বিএনপি কখনো যাবেনা বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপি নির্বাচনে যাবে। এছাড়া আমরা নির্বাচনে যাবো না। জনগণ চায় না। বিএনপি বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ করুক ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলন জোরদার, আরও শক্তিশালী এবং আমাদের সংখ্যা বাড়াতে হবে। আমরা যদি দলের বিপ্লব ঘটাতে পারি তবেই আমাদের নেত্রীকে মুক্ত করতে পারবো। আর সেটা করতে পারলে একটা নির্দলীয় সরকারের অধীনে এই সংসদ বহাল রেখে উদ্ভট ঘটনা বাংলাদেশ আর ঘটবে না।

বিএনপির এই নেতা বলেন, যখন এই সরকারের শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ করার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হবে। নির্বাচনকালীন সময়ে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আর তা না হলে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যে আমরা নির্বাচনকে গণতন্ত্রের বাহক হিসেবে মনে করি। নির্বাচনকে কারো ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে আমরা মনে করি না। অতএব বাংলাদেশে সাধারণ নির্বাচন যখন গণতন্ত্রের ধারণা আসবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সংসদ বাতিল করা হবে। নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী নিয়োগ করা হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন কাজ করবে। সে রকম পরিস্থিতিতে বিএনপি এবং ২০ দল নির্বাচনে যাবে।

আমি বিশ্বাস করি জনগণ যদি ভোট দেয়ার সুযোগ পায় তাহলে তারা অবশ্যই বেগম খালেদা জিয়াকে আরেকবার প্রধানমন্ত্রী করবে।

তিনি আরো বলেন, আমরা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দেখলাম যে সরকার জনগণের ভোটের অধিকার কে অস্বীকার করছে। নির্বাচনে সীমাহীন কারচুপি করেছে। আমাদের আরো তিনটা নির্বাচন সামনে রয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বলবো এর আগে দুই সিটি নির্বাচনে আপনি আপনাদের দায়িত্ব দায়িত্ব পালনে আপনারা পাস মার্ক পাননি। আসন্ন রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের অবস্থা না করতে পারে। তাহলে এই নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে না।

কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন, পেয়ারা মোস্তফা সভাপতি মহিলা দল ঢাকা মহানগর উত্তর, বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সঞ্চালক আমিনা খাতুন, সাধারণ সম্পাদক মহিলা দল ঢাকা মহানগর উত্তর প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক রোকেয়া বেগম তামান্না, দক্ষিণের সভাপতি রাজিয় আলিম, সাধারণ সম্পাদক শামসুন্নাহর ভুইয়া, উত্তেরর সিনিয়র সভাপতি মেরুনন্নেছা হক, বিএনপি মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামসুল হক, বাড্ড থানা বিএনপি সভাপতি তাজুল ইসলাম তাজু, সাধারণ সম্পাদক জিএস কাদের বাবু, রাবেয়া আলম, রোকেয়া চৌধরী বেবী, নাজমা শিদার,ডাক্তার আয়শা আক্তার মিলি, হীরা,সালমা কামাল, পাপিয়া রইচ,সালেহা,আমিনা সিরাজ প্রমুখ

সৌজন্য: আমাদের সময়

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫