Skip to content

নৌকা যেন না হারে, নেতা-কর্মীদের প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক :
ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে নৌকাকে জয়ী করতে হবে। আগামীতে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে তাহলে আমরা যুদ্দাপরাধীদের যে বিচার শুরু করেছি, তা বন্ধ হয়ে যাবে। আবারও আক্রমণ হবে। বাংলাদেশকে তারা আদর্শচ্যুত করবে। তাই তাই মনে রাখতে হবে নৌকা যেন না হারে।

শনিবার (০৭ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ আয়োজিত তৃণমূল কর্মীদের নিয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এ নির্দেশনা দেন।

তৃতীয়পর্বের বিশেষ এ বর্ধিত সভায় ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

নেতাকর্মী ও মন্ত্রী-এমপিদের নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, এজন্য গ্রামে গ্রামে গিযে মানুষের কাছে বারবার নৌকায় ভোট চাইতে হবে। বারবার উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। মনে রাখতে হবে একটি সিটও (আসন) হারানো যাবে না। নৌকা যেন না হারে, একটি সিটও যেন না হারে।

আরো পড়ুন>>
** আওয়ামী লীগের তৃতীয় পর্বের বর্ধিত সভা শুরু

‘একটি সিট হারলে আমরা সরকার গঠন করতে পারবো না। সেটি মনে রাখতে হবে। আর আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। এটি মনে রেখেই সবাইকে কাজ করতে হবে।’

এর আগে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় পর্বের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আর গত ২৩ জুন জেলা-উপজেলা, মহানগর, পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যানদের নিয়ে প্রথম পর্যায়ের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সেখানে আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের দিক-নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৌজন্য: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫