Skip to content

শাকিবের বিপরীতে এভ্রিল

বাংলাভূমি ডেস্ক ॥
শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে মডেল জান্নাতুল নাঈম এভ্রিলের- এমনটাই দাবি করছেন তিনি। মিস ওয়ার্ল্ড থেকে মুকুট হারানোর পর বেশ কিছু মিউজিক ভিডিও ও এক ঘণ্টার নাটকে ডাক পান এভ্রিল। কিন্তু তার টার্গেট ছিল চলচ্চিত্র। সে স্বপ্নই পূরণ হতে যাচ্ছে এভ্রিলের।

আরশাদ আদনান প্রযোজিত নতুন চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। ঘটনার সত্যতা স্বীকার করলেন এভ্রিল। বললেন, ইচ্ছা ছিল এটা সারপ্রাইজ হিসেবে থাকবে। কিন্তু তা হলো না। শাকিব খানের সঙ্গে একটি ছবির ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যেই একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান। তার আগ পর্যন্ত এতটুকুই। অ্যাকশনধর্মী চলচ্চিত্রটিতে তার লেডি বাইকার হিসেবে উপস্থিত হবেন।

শাকিবের বিপরীতে অভিষেকের আগে প্রস্তুতি নিচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়ানোর। বললেন, আমি নিজেকে প্রস্তুত করছি, নাচ শিখছি, জিম করছি। চলচ্চিত্রটির প্রযোজনে নির্দেশমতো নিজেকে প্রস্তুত করছি। আমি অনেক এক্সাইটেড। শাকিবের সঙ্গে অভিনয় করব ভাবতেই ভয় পাচ্ছি, কোনো ভুলটুল যদি হয়ে যায়। তাই নিজেকে সময় দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
সূত্র: amadershomoy.com

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫