Skip to content

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার:
গাজীপুর: গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রোববার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, রাতে মেম্বারবাড়ি এলাকায় একটি ট্রাক টার্নিং নিচ্ছিল। এ সময় ওই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দু’জন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫