Skip to content

ঢাকায় ‘ধর্ষণ শিকার’ শিশু হাসপাতালে

বাংলাভূমি ডেস্ক :
রাজধানীর ডেমরা বামইল এলাকার একটি বাসায় এক শিশু (৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুর মা অভিযোগ করেন, ডেমরায় তাঁরা সপরিবারে একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। সন্ধ্যায় শিশুটির বাবা বাসার বাইরে ছিলেন। তিনি নিজে অন্য বাচ্চাকে নিয়ে ঘরে শুয়েছিলেন। আর বাইরে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় তাদের পাশের বাসার নাঈম (১৮) শিশুটিকে তার বাসায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করতে থাকে। এ সময় অন্য বাচ্চারা দৌড়ে এসে শিশুটির মাকে ঘটনা বললে তারা পাশের বাসায় গিয়ে ঘটনাটি দেখতে পায়। তখন নাঈম দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে সবাই মিলে নাঈমকে আটকে ফেলে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটিকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। সুত্র: এনটিভির

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫