Skip to content

গাজীপুরে পল্লীবিদ্যুত কর্মীর বাড়িতে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের ভরুলিয়া এলাকায় পল্লীবিদ্যুত সমিতির কলোনির একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.জাকির হোসেন জানান, গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (এজিএম) স্বপন চন্দ্র দাসের বাড়িতে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জাকির জানান।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডের সময় স্বপন চন্দ্রের বাড়িতে কেউ ছিল না। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

কিন্তু ততক্ষণে একটি ঘর ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।”

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫