আবুবকর সিদ্দিক
শ্রীপুর ব্যুরো ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে মায়ের সাথে অভিমান করে ৯ম শ্রেণীর ছাত্র নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়।
জানাযায়, উপজেলার জৈনা বাজার সংলগ্ন আবদার গ্রামের তোফাজ্জল হোসেন বেপারীর ভাড়াটিয়া সিরাজগঞ্জের কাজিরপুর থানার ফুলজোর গ্রামের আনোয়ার হোসেন স্কয়ার মাস্টার বাড়ীর একটি কোম্পানিতে চাকুরী করেন। তার বড় ছেলে মাহমুদুল হাসান রাকিব (১৬) স্থানীয় এ.এইচ.কে একাডেমিতে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত। গত ৭ জুলাই দুপুরে মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরেই বাড়ী থেকে বের হয়ে যায় রাকিব। তার মাতা মেহেদী নাছরিন মনে করেন সন্ধ্যা হলেই ছেলে ঘরে ফিরবে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত, শেষে ভোর হলেও ছেলে ঘরে ফিরেনি।
খোঁজ খবর নিয়ে জানা যায় আত্মীয়-স্বজনদের বাসায়ও যায়নি। রাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। মাতা মেহেদী নাছরিন বিষয়টি অবহিত করে শ্রীপুর থানায় সাধারণ ডায়রী (নং- ৩৩০) দায়ের করেছে। শ্রীপুর থানার এস আই আব্দুল আজীজ বলেন, আমরা খোজ খবর নিচ্ছি, শুনা যাচ্ছে বন্ধুদের সাথে কক্সবাজার বেরাতে গেছে। টাকা পয়সা শেষ হলে ঠিকই ফিরে আসবে।
শ্রীপুর মায়ের সাথে অভিমান করে ৯ম শ্রেণীর ছাত্র নিখোঁজ
আপডেট :July 10, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
