কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: ঢাকার বনানী থেকে নিখোঁজ পুলিশ ইন্সপেক্টরের লাশ তিন দিন পর কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন জঙ্গল হতে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গত ৭ জুলাই এসবি ট্রেনিং স্কুলের কর্মরত পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান (৪০) নিখোঁজ হলে আজ মঙ্গলবার দুপুরে তার অগ্নিদগ্ধ লাশ কালীগঞ্জ থেকে পুলিশ উদ্ধার করেছেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম বলেন, উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন আফসারউদ্দিন তালুকদারের জমিতে একটি অগ্নিদগ্ধ লাশ এলাকাবাসী দেখতে পেয়ে উলুখোলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ফাঁড়ির ইনচার্জ গোলাম মাওলা তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দগ্ধ লাশ দেখে কালীগঞ্জ থানায় খবর দিলে কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, কালীগঞ্জ থানার ওসি আবু বকর মিয়া ঘটনাস্থলে গিয়ে পৌঁছলে হাত বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করেন।
গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে ডিএমপির সাথে যোগাযোগ করে জানতে পারি মামুন খান নামে একজন ইন্সপেক্টর ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। সে সবুজবাগ থানা এলাকায় তার ভাইয়ের বাসায় থেকে এসবি ট্রেনিং স্কুলে কর্মরত ছিল। ইমরানের পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ শনাক্ত করেন। তাকে সন্ত্রাসীরা হত্যা করে লাশে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে রেখে যায়। আমরা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে লাশ ডিএমপিকে বুঝিয়ে দিবো।
লাশটির ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পুলিশ।
পুলিশ ইন্সপেক্টর মামুন ইমরান খান গত ৭ তারিখে নিখোঁজ হলে এই সংক্রান্ত বিষয়ে সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিহত ইন্সপেক্টর মামুন ইমরান খান ঢাকার নবাবগঞ্জ থানার রাজরামপুর গ্রামের মৃত আজাহার আলী খানের ছেলে। ব্যক্তিগত জীবনে অবিবাহিত মামুন ২০০৫ সালে উপপরিদর্শক হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) যোগ দেন। এরপর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দেন। সেখান থেকে ফেরার আগেই পরিদর্শক পদে তাঁর পদোন্নতি হয় ।
ঢাকার নিখোঁজ পুলিশ ইন্সপেক্টরের অগ্নিদগ্ধ লাশ কালীগঞ্জ থেকে উদ্ধার
আপডেট :July 10, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
