Skip to content

রাজনাথের সফরের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীংলার সাক্ষাৎ

বাংলাভূমি ডেস্ক :
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

আগামীকাল শুক্রবার ঢাকা সফরে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই সফরের আলোচ্যসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ভারতীয় হাইকমিশনার।

এর আগে বাংলাদেশ সফররত মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সাবু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা আরো বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তাঁরা।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।সুত্র: এনটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫