Skip to content

পর্ন তারকা স্টর্মিকে গ্রেফতারের নেপথ্যে কি ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক :
কায়কোবাদ মিলন: পর্ন ছবির তারকা স্টর্মি ড্যানিয়েলস বুধবার কলম্বাসের ওহাইওতে একটি স্ট্রিপ ক্লাবে গ্রেফতার হয়েছেন । প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ২০০৬ সালে তার অবৈধ সম্পর্ক থাকার কথা বলে তিনি বিশ্বব্যাপি হইচই ফেলে দিয়েছিলেন । ট্রাম্পের বিরুদ্ধে তিনি দুটি মামলাও করেছিলেন । যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে অবৈধ যেীন সম্পর্কের কথা ফাঁস করলে দেশ জুড়ে বিপন্ন হয়ে পড়েন ট্রাম্প ।

ট্রাম্প বাধ্য হয়ে তার ব্যক্তিগত আইনজীবী কোহেনের মাধ্যমে স্টর্মির সঙ্গে সমঝোতা করতে বাধ্য হন। ট্রাম্প কোহেনের মাধ্যমে স্টর্মিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার উৎকোচ দেন। দালালির অভিযোগ আনা হয় কোহেনের বিরুদ্ধে। কোহেন এজন্য এখনো নিন্দিত ।

গ্রেফতারের পর স্টর্মির আইনজীবী বলেছেন, এটা ছিল একটা সেটআপ করা বিষয় এবং রাজনেতিক উদ্দেশ্যমূলক। ওই ক্লাবের মঞ্চে এক খদ্দের স্টর্মিকে যৌনতা বহির্ভূত স্পর্শ করেছিলেন । স্টর্মির আইনজীবী এক টুইটার বার্তায় বলেছেন, এক চিরুণী অভিযানে তার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাকে মুক্ত করতে যথাসাধ্য উদ্যোগ নেব। যাবতীয় অভিযোগই ভিত্তিহীন। তাকে স্পর্শ করার অনুমোদন দেয়ার বিষয়টি কুকর্ম ধরে অভিযোগ আনা হতে পারে ।

উল্লেখ্য, স্টর্মির আইনজীবী গ্রেফতারের বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেও ট্রাম্প বা অন্য কারো নাম বলেননি । ট্রাম্প এখন দেশে নেই। স্টর্মির আইনজীবী কী ট্রাম্পের প্রতি কিছুটা ইঙ্গিত করলেন! সুত্র: amadershomoy

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫